৭৷ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত একটি সংসদ সচিবালয় থাকিবে, যথা:- (ক) স্পীকার, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রধানমন্ত্রী বা তত্কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত কোন সংসদ সদস্য; (গ) সংসদের বিরোধীদলীয় নেতা বা তত্কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত কোন সংসদ সদস্য; (ঘ) সংসদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা তত্কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত সংসদ সদস্য; (ঙ) অর্থ মন্ত্রী বা তত্কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত কোন সংসদ সদস্য৷ (২) সংসদ সচিবালয় কমিশন সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণের সংখ্যা নির্ধারণ, তাহাদের সংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং উক্ত সচিবালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাজেটে…