৪৷ (১) সংসদ সচিবালয় সংসদের জন্য প্রয়োজনীয় সকল সাচিবিক দায়িত্ব পালন করিবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালীবিধি দ্বারা সংসদ সচিবালয়ের উপর আরোপিত যাবতীয় কর্তব্য সম্পাদন করিবে৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত দায়িত্ব ও কর্তব্য ছাড়াও সংসদ সচিবালয় বিশেষ করিয়া নিম্নলিখিত দায়িত্ব ও কর্তব্য পালন করিবে: (ক) সংসদ নেতার সহিত পরামর্শক্রমে সংবিধান মোতাবেক সংসদ অধিবেশন আহ্বান ও স্থগিতকরণ সম্পর্কিত সাচিবিক কার্যাবলী; (খ) সংসদ সচিবালয় গ্রন্থাগার পরিচালনা ও ব্যবস্থাপনা; (গ) সংসদের স্থায়ী কমিটিসমূহ ও অন্যান্য সকল কমিটির সভা আহ্বান, উহাতে সাচিবিক সহায়তা প্রদান ও উহার কার্যবিবরণী প্রস্তুতকরণ; (ঘ)…