২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কমিশন” অর্থ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন; (খ) “কর্মকর্তা বা কর্মচারী” অর্থ সংসদ সচিবালয়ে নিযুক্ত কর্মকর্তা বা কর্মচারী; (গ) “চীফ হুইপ” অর্থ সংসদের চীফ হুইপ; (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঙ) “বিরোধী দলের উপ-নেতা” অর্থ বিরোধী দলের নেতা কর্তৃক সংসদে বিরোধী দলের উপ-নেতারূপে মনোনীত কোন সংসদ সদস্য; (চ) “বিরোধী দলের নেতা” অর্থ স্পীকারের বিবেচনামতে যে সংসদ-সদস্য সাময়িকভাবে সংসদে সরকারের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা; (ছ) “সচিব” অর্থ সংসদ সচিবালয়ের সচিব বা সাময়িকভাবে তাহার দায়িত্ব…