১৫৷ (১) সংসদ সচিবালয়ের যাবতীয় কাজকর্ম সুচারম্্নরূপে সম্পাদনের জন্য সচিব স্পীকারের নিকট দায়ী থাকিবেন৷ (২) সংসদ সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী স্পীকারের সার্বিক নিয়ন্ত্রণে সচিবের নিকট দায়ী থাকিবেন এবং তাহার প্রত্যতগ তত্ত্বাবধানে তাহারা তাহাদের কাজ-কর্ম পরিচালনা করিবেন৷