১০৷ (১) সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন: তবে শর্ত থাকে যে, উক্ত বিধি প্রণীত না হওয়া পর্যন্ত The Parliament Secretariat Officers and Employees Recruitment Rules, 1982 অনুসারে উক্ত কর্মকর্তা ও কর্মচারীগণ নিযুক্ত হইবেন৷ (২) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে সংসদ সচিবালয়ে কার্যরত কর্মকর্তা ও কর্মচারীগণ, উক্ত সচিবালয়ে প্রেষণে কার্যরত কর্মকর্তা ও কর্মচারীগণ ব্যতীত, এই আইন প্রবর্তনের সংগে সংগে উক্ত সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন৷