জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ( ১৯৯৪ সনের ৮ নং আইন ) [১৮ মে, ১৯৯৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় সংসদ সচিবালয় গঠন এবং উহার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সম্পর্কে বিধান প্রণয়নের জন্য প্রণীত আইন৷ যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় সংসদ সচিবালয়ের গঠন এবং উহার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সম্পর্কে বিধান প্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-