৯। (১) বোর্ডের নিম্নরূপ কমিটি থাকিবে, যথা:- (ক) শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন কমিটি; এবং (খ) পাঠ্যপুস্তক কমিটি। (২) প্রত্যেক কমিটি সরকারের পূর্বানুমোদনক্রমে বোর্ড কর্তৃক নির্ধারিত সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত হইবে। (৩) কমিটির সদস্যগণ নিম্নবর্ণিত ব্যক্তিগণের মধ্য হইতে নিয়োগপ্রাপ্ত হইবেন, যথা:- (ক) শিক্ষাবিদ; (খ) স্তর ও বিষয়ভিত্তিক শিক্ষক বিশেষজ্ঞ (ক্ষেত্রমত বিশ্ববিদ্যালয়, সাধারণ কলেজ, কারিগরী কলেজ, আলীয়া মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়সহ প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় সংশ্লিষ্ট শিক্ষক); (গ) স্তরভিত্তিক শ্রেণি শিক্ষক; (ঘ) শিক্ষাক্রম বিশেষজ্ঞ বা প্যাডাগগ…