৭। (১) চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় এবং স্থানে বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে। (২) ন্যূনতম ৫(পাঁচ) জন সদস্যের উপস্থিতিতে বোর্ডের সভার কোরাম গঠিত হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৩) চেয়ারম্যান বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ কর্তৃক মনোনীত একজন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৪) বোর্ড সভার সভাপতিসহ উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে বোর্ডের সভার সিদ্ধান্ত গৃহীত হইবে। (৫) বোর্ডের সভায় উক্ত সভার সভাপতি ও উপস্থিত সদস্যগণের একটি করিয়া ভোটাধিকার থাকিবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে বোর্ড সভার সভাপতির দ্বিতীয় অথবা নির্ণায়ক ভোট…