৫। (১) একজন চেয়ারম্যান এবং নিম্নবর্ণিত বিষয়ভিত্তিক ৮(আট) জন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) পাঠ্যপুস্তক; (খ) প্রাথমিক শিক্ষাক্রম; (গ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রম; (ঘ) মাদ্রাসা শিক্ষাক্রম; (ঙ) কারিগরি শিক্ষাক্রম; (চ) শিক্ষাক্রম প্রশিক্ষণ; (ছ) শিক্ষাক্রম গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়ন; এবং (জ) অর্থ। (২) চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং বোর্ডের পূর্ণ-কালীন কর্মচারী হিসাবে সরকার কর্তৃক স্থিরীকৃত শর্তাধীনে স্ব-পদে বহাল থাকিবেন ।