১৭। (১) বোর্ড, যে কোনো পাঠ্যপুস্তকের মুদ্রণকারী, প্রকাশক, বিতরণকারী, পাইকারি বিক্রেতা বা খুচরা বিক্রেতার নিকট হইতে উক্ত পাঠ্যপুস্তকের উপর যে কোনো তথ্য, বিবরণী বা প্রতিবেদন যাচনা করিতে পারিবে। (২) কোনো মুদ্রণকারী, প্রকাশক, সরবরাহকারী, পাইকারি বিক্রেতা অথবা খুচরা বিক্রেতা যদি উপ-ধারা (১) এর অধীন যাচিত কোনো তথ্য, বিবরণী অথবা প্রতিবেদন সরবরাহে ব্যর্থ হন অথবা এইরূপ কোনো তথ্য, বিবরণী বা প্রতিবেদন সরবরাহ করেন, যাহার বিশেষ কোনো উপাদান অসত্য এবং যাহা তিনি অসত্য বলিয়া জানেন বা যুক্তিসংগত কারণে বিশ্বাস করেন অথবা সত্য নহে মর্মে বিশ্বাস করেন না, তাহা হইলে, উহা হইবে এই আইনের অধীন একটি অপরাধ এবং তজ্জন্য…