১৬। (১) বোর্ড কর্তৃক পাঠ্যপুস্তক হিসাবে প্রণীত ও প্রকাশিত নহে অথবা বোর্ড কর্তৃক পাঠ্যপুস্তক হিসাবে অনুমোদিত নহে, এইরূপ কোনো পুস্তককে কোনো বিদ্যালয়ের জন্য পাঠ্যপুস্তক হিসাবে নির্ধারণ করা যাইবে না: তবে শর্ত থাকে যে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বিদ্যালয় বা কোনো শ্রেণির বিদ্যালয়কে এই ধারার প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। (২) সকল পাঠ্যপুস্তক এবং বোর্ড কর্তৃক প্রকাশিত অন্যান্য পুস্তকের গ্রন্থস্বত্ব বোর্ডের অধিকারে থাকিবে।