১৫। (১) বোর্ড প্রতি বৎসর তৎকর্তৃক উহার পূর্ববর্তী বৎসরের সম্পাদিত কার্যাবলির বিবরণ সম্বলিত একটি প্রতিবেদন পরবর্তী বৎসরের ৩১ মার্চের মধ্যে সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার, প্রয়োজনবোধে, যে কোনো সময়, বোর্ডের যে কোনো বিষয়ের উপর প্রতিবেদন, বিবরণী বা রিটার্ণ যাচনা করিতে পারিবে এবং বোর্ড উহা সরকারের নিকট প্রদান করিতে বাধ্য থাকিবে।