১৩। বোর্ড, প্রতি বৎসর সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, সম্ভাব্য আয়-ব্যয়সহ পরবর্তী অর্থ-বৎসরের বৎসরিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে, যাহাতে উক্ত অর্থ-বৎসরে সরকারের নিকট হইতে বোর্ডের সম্ভাব্য কি পরিমাণ অর্থের প্রয়োজন হইবে তাহার উল্লেখ থাকিবে।