১০। (১) বোর্ডের একজন সচিব থাকিবেন। (২) সচিব সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সচিব তাহার কার্য সম্পাদন করিবেন।