৭। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা; (গ) মহাপরিচালক-১, প্রধানমন্ত্রীর কার্যালয়; (ঘ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ছ) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা…