৫। এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, ফাউন্ডেশন নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:- (১) প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এ বর্ণিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ; (২) প্রতিবন্ধী ব্যক্তিকে নির্ধারিত পদ্ধতিতে অনুদান ও ঋণ দান এবং তাহার কর্মসংস্থানের ব্যবস্থা করা; (৩) প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনকে নির্ধারিত পদ্ধতিতে আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান; (৪) প্রতিবন্ধী সহায়ক কর্মসূচি বাস্তবায়নের জন্য কোনো বেসরকারি সংস্থাকে নির্ধারিত পদ্ধতিতে অনুদান, ঋণ দান ও প্রশিক্ষণ প্রদান; (৫) প্রতিবন্ধী ব্যক্তিকে সেবা প্রদানের জন্য চিহ্নিত ও শনাক্তকরণের জরিপ পরিচালনা ও প্রতিবন্ধিতা…