২২। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১৬ ফেব্রুয়ারি, ২০০০ তারিখের প্রজ্ঞাপন নং সকম/প্রতিবন্ধী/৪৮/৯৮-৪৩৩ এবং The Societies Registration Act, 1860 এর আওতায় গঠিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, অতঃপর বিলুপ্ত ফাউন্ডেশন বলিয়া উল্লিখিত এবং উহার সংঘ স্মারক (Memorandum of Articles) এবং সংঘবিধি (Articles of Association) বিলুপ্ত হইবে। (২) উপধারা (১) এর অধীন উক্তরূপ বিলুপ্তিকরণ সত্ত্বেও, বিলুপ্ত ফাউন্ডেশন এর- (ক) সকল আইনানুগ কাজ, সিদ্ধান্ত, নিয়োগ, জারীকৃত আদেশ, প্রজ্ঞাপন, অনুমোদন বৈধ বলিয়া গণ্য হইবে; (খ) স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, তহবিল এবং…