২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (২) “তহবিল” অর্থ এই আইনের ধারা ১৩ এর অধীনে গঠিত তহবিল; (৩) “ধারা” অর্থ এই আইনের কোনো ধারা; (৪) “প্রতিবন্ধী ব্যক্তি” অর্থ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ৩ এ বর্ণিত যে কোনো ধরনের প্রতিবন্ধিতাসম্পন্ন কোনো ব্যক্তি; (৫) “প্রতিবন্ধিতা” অর্থ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ২ এর দফা (৯) এ সংজ্ঞায়িত প্রতিবন্ধিতা; (৬) “প্রবিধান” অর্থ এই আইনের ধারা ২১ এর অধীন প্রণীত প্রবিধান; (৭) “ফাউন্ডেশন” অর্থ এই আইনের ধারা ৩ এর উপধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত জাতীয়…