১৩। এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নামে ফাউন্ডেশনের একটি তহবিল থাকিবে। (২) তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দ ও অনুদান; (খ) বেসরকারি সংস্থা বা ব্যক্তি হইতে প্রাপ্ত অনুদান; (গ) সরকারের অনুমোদনক্রমে কোনো বিদেশি সরকার, ব্যক্তি, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (ঘ) ফাউন্ডেশনের সম্পত্তি বিনিয়োগ হইতে অর্জিত আয়; এবং (ঙ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) বোর্ড তহবিলের অর্থ নির্দিষ্টকৃত কোনো তফসিলি ব্যাংকে জমা রাখিতে পারিবে। (৪) তহবিলের অর্থ প্রবিধান দ্বারা নির্ধারিত খাতে…