১০। (১) ফাউন্ডেশনের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবেন যিনি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাগণের মধ্য হইতে প্রেষণে নিযুক্ত হইবেন। (২) ব্যবস্থাপনা পরিচালক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন, এবং তিনি- (ক) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (খ) এই আইন তদধীন প্রণীত বিধি, প্রবিধান এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ফাউন্ডেশন পরিচালনা করিবেন; (গ) বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য কার্যক্রম পরিচালনা করিবেন; এবং (ঘ) সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করিবেন।