২০। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে,- (ক) ৬ জানুয়ারি ১৯৮৫ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির বোর্ড অব গভর্নরসকে বডি কর্পোরেটে রূপান্তরকরণ সংক্রান্ত সিদ্ধান্ত, এবং (খ) পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ কর্তৃক ৩ ফেব্রুয়ারি ১৯৮৫ তারিখে APD/Admn.55/84/118 এবং PD/Admn.55/84/119 সংখ্যক স্মারকমূলে জারিকৃত প্রজ্ঞাপনদ্বয়- রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও Government Educational and Training Institutions Ordinance, ১৯৬১ (E.P. Ordinance No. XXVI of ১৯৬১)-এর অধীন পরিচালিত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি- (ক) বোর্ড অব গভর্নরস বা তৎকর্তৃক কৃত সকল…