২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ’’একাডেমি’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি; (খ) ’’কর্মচারী’’ বলিতে কর্মকর্তাও বুঝাইবে; (গ) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (ঘ) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) ’’বোর্ড’’ অর্থ একাডেমির পরিচালনা বোর্ড; (চ) ’’ভাইস চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের ভাইস চেয়ারম্যান; (ছ) ’’মহাপরিচালক’’ অর্থ একাডেমির মহাপরিচালক; এবং (জ) ’’সদস্য’’ অর্থ বোর্ডের কোনো সদস্য এবং, ক্ষেত্রমত, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও উহার অন্তর্ভুক্ত হইবে।