১২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ’জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি তহবিল’ নামে একাডেমির একটি তহবিল থাকিবে। (২) তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের নিকট হইতে প্রাপ্ত সাধারণ ও বিশেষ ঋণ; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার নিকট হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ; (ঘ) একাডেমি কর্তৃক গৃহীত বিভিন্ন ফি বাবদ প্রাপ্ত অর্থ; (ঙ) একাডেমির নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয়; (চ) সরকার কর্তৃক অনুমোদিত কোনো তপশিলি ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানে তহবিলের গচ্ছিত বা জমাকৃত অর্থ হইতে প্রাপ্ত সুদ বা আয়; এবং (ছ) সরকারের…