৭। (১) সরকার নিবন্ধন সংশ্লিষ্ট কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য, তৎকর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (২) কর্মচারীগণের নিয়োগ এবং চাকুরির শর্তাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে।