৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একজন নিবন্ধক থাকিবে। (২) নিবন্ধক সরকার কর্তৃক নিযুক্ত হইবে এবং তাহার চাকুরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) নিবন্ধকের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে।