৩০। (১) জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০(২০১০ সনের ৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল। (২) উপধারা (১) এর অধীন উক্তরূপ রহিতকরণের সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নিকট রক্ষিত এবং নির্বাচন কমিশন কর্তৃক সংগৃহীত জাতীয় পরিচয় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল তথ্য উপাত্তের কপি এবং সম্পদ ও দায় দেনা ইত্যাদি নিবন্ধকের নিকট হস্তান্তরিত হইবে। (৩) উপধারা (১) এর অধীন উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, উক্ত আইনের অধীন- (ক) প্রদত্ত আদেশ, কৃত কাজকর্ম, গৃহীত ব্যবস্থা এবং নির্বাচন কমিশন কর্তৃক সংগৃহীত তথ্য-উপাত্ত, নাগরিক বরাবর প্রদত্ত ও বিতরণকৃত জাতীয় পরিচয়পত্র, ইত্যাদি এই আইনের অধীনে…