২৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপধারা (১) এর অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম ত্বরান্বিত ও নিশ্চিত করিবার লক্ষ্যে সরকার এই আইনের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে কোনো সাধারণ বা বিশেষ আদেশ প্রদান করিতে পারিবে।