২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “জাতীয় পরিচয়পত্র” অর্থ নিবন্ধক কর্তৃক কোনো নাগরিক বরাবর প্রদত্ত জাতীয় পরিচয়পত্র; (২) “জাতীয় পরিচিতি নম্বর [National Identification Number (NID) ” অর্থ জাতীয় পরিচয়পত্রে নিবন্ধক কর্তৃক প্রদত্ত পরিচিতি নম্বর; (৩) “তথ্য-উপাত্ত” অর্থ জাতীয় পরিচয় নিবন্ধনের উদ্দেশ্যে কোনো নাগরিকের নিকট হইতে সংগৃহীত এক বা একাধিক তথ্য-উপাত্ত এবং উক্ত নাগরিকের বায়োমেট্রিকস ফিচারও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৪) “নাগরিক” অর্থ প্রচলিত আইনের অধীন বাংলাদেশের কোনো নাগরিক; (৫) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৬) “নিবন্ধক” অর্থ ধারা ৬ এ উল্লিখিত নিবন্ধক; (৭)…