১৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সমন্বয় ও পরিবীক্ষণের লক্ষ্যে একটি সমন্বয় কমিটি থাকিবে এবং উহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা: (ক) সচিব, সুরক্ষা সেবা বিভাগ, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (গ) প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত অন্যূন পরিচালক পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (চ) স্থানীয় সরকার বিভাগ…