১৫। (১) নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক নিবন্ধক প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রদান করিবে। (২) উপধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধকের কার্যালয় এর অধীন একটি সেল থাকিবে। (৩) উক্ত সেলে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী দায়িত্ব পালন করিবে।