২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩ (২) এর বিধান অনুসারে মেয়াদ উত্তীর্ণের কারণে কার্যকরতা লোপ পাওয়া জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ১৮ নং অধ্যাদেশ) এর কার্যকরতাকালে উহার অধীন বা অনুরূপ কার্যকরতা লোপ পাইবার পর উহার ধারাবাহিকতায় বা বিবেচিত ধারাবাহিকতায় জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ, কৃত কাজকর্ম, গৃহীত ব্যবস্থা এবং কমিশন কর্তৃক সংগৃহীত তথ্য-উপাত্ত নাগরিক বরাবরে প্রদত্ত ও বিতরণকৃত জাতীয় পরিচয়পত্র, ইত্যাদি এই আইনের অধীন প্রদত্ত আদেশ, কৃত কাজকর্ম, গৃহীত ব্যবস্থা, সংগৃহীত তথ্য-উপাত্ত, প্রদত্ত ও বিতরণকৃত জাতীয় পরিচয়পত্র বলিয়া গণ্য হইবে।