২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "কমিশন" অর্থ সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর অধীন প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন; (২) "জাতীয় পরিচয়পত্র" অর্থ কমিশন কর্তৃক কোন নাগরিক বরাবরে প্রদত্ত জাতীয় পরিচয়পত্র; (৩) "জাতীয় পরিচিতি নম্বর [National Identification Number (NID)]”অর্থ জাতীয় পরিচয়পত্রে কমিশন কর্তৃক প্রদত্ত পরিচিতি নম্বর; (৪) "তথ্য-উপাত্ত" অর্থ জাতীয় পরিচয় নিবন্ধনের উদ্দেশ্যে ভোটার তালিকা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬ নং আইন) অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন, সংশোধন বা হালনাগাদকরণ কালে সংগৃহীত তথ্য-উপাত্ত বা কোন নাগরিকের নিকট হইতে সংগৃহীত এক বা একাধিক তথ্য-উপাত্ত এবং উক্ত নাগরিকের…