১৯। কোন ব্যক্তি কোন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত অন্য কোন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ধারণ বা বহন করিলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব এক বৎসর পর্যন্ত সশ্রম কারাদন্ড বা অনধিক বিশ হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডনীয় হইবেন।