৯। (১) একাডেমির একজন মহাপরিচালক থাকিবেন; যিনি সরকারের অন্যূন যুগ্মসচিবগণের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন। (২) মহাপরিচালকের চাকুরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরকৃত হইবে। (৩) মহাপরিচালক একাডেমির সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) বোর্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (খ) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (গ) প্রবিধানমালার বিধান ও সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে, একাডেমির কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি এবং সাধারণ আচরণ ও শৃঙ্খলা কার্যকর করিবেন; (ঘ) একাডেমির প্রশাসন পরিচালনা করিবেন; এবং (ঙ) এই আইন, বিধি ও প্রবিধানের বিধান সাপেক্ষে,…