৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা:- (ক) সিনিয়র সচিব বা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন: (খ) মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা; (গ) মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঢাকা; (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক মনোনীত উহার একজন মেম্বার ডাইরেক্টিং স্টাফ (এমডিএস); (ছ) মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, ঢাকা; (জ) অতিরিক্ত মহাপরিচালক,…