৩। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, Government Educational and Training Institutions Ordinance, 1961 (Ordinance No. XXVI of 1961) এর অধীন প্রতিষ্ঠিত Academy for Fundamental Education, অতঃপর পুনঃনামকরণকৃত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এইরূপে অব্যাহত থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) একাডেমি একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে…