২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “একাডেমি” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ); (২) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান; (৩) “তহবিল” অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত একাডেমির তহবিল; (৪) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত একাডেমির পরিচালনা পর্ষদ; (৫) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) “প্রাথমিক শিক্ষা” অর্থ সরকার কর্তৃক নির্ধারিত প্রাথমিক স্তরের শিক্ষা; (৭) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৮) “মহাপরিচালক” অর্থ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক; এবং (৯) “সদস্য” অর্থ পরিচালনা পর্ষদের সদস্য।