১৮। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Government Educational and Training Institutions Ordinance, 1961 (Ordinance no. XXVI of 1961) এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহ এর পরিচালনা সংক্রান্ত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহ, রেজুলিউশন, ২০০৪ এতদ্বারা রহিত করা হইল এবং উক্ত রেজুলিউশনের অধীন গঠিত বোর্ড অব গভর্ণরস, অতঃপর বিলুপ্ত বোর্ড বলিয়া উল্লিখিত, বিলুপ্ত করা হইল। (২) উক্তরূপ বিলুপ্ত হওয়া সত্ত্বেও, বিলুপ্ত বোর্ড কর্তৃক কৃত কোনো কাজ বা গৃহীত কোনো ব্যবস্থা বা জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা প্রবিধান এই আইনের অধীন কৃত, গৃহীত, জারীকৃত বলিয়া গণ্য হইবে। (৩)…