১২। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি তহবিল নামে একাডেমির একটি তহবিল থাকিবে। (২) তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো উৎস হইতে গৃহীত ঋণ; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার নিকট হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ; (ঘ) একাডেমি কর্তৃক গৃহীত বিভিন্ন ফি বাবদ প্রাপ্ত অর্থ; (ঙ) একাডেমির নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয়; (চ) সরকার কর্তৃক অনুমোদিত কোনো তফসিলি ব্যাংকে গচ্ছিত বা জমাকৃত অর্থ হইতে প্রাপ্ত মুনাফা, সুদ বা আয়; (ছ) একাডেমির প্রশিক্ষণ সেবা,…