১০। এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, একাডেমির কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহিত সমন্বয় করিয়া প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য চাহিদা ভিত্তিক এবং মৌলিক প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ, প্রশিক্ষণ কারিকুলাম ও সামগ্রিক উন্নয়ন, পরিমার্জন, বাস্তবায়ন, মূল্যায়ন এবং সনদায়ন; (খ) প্রাথমিক শিক্ষার সহিত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা, গবেষণা জার্নাল এবং অন্যান্য প্রকাশনা সম্পাদনা ও প্রকাশ; (গ) স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক…