২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে— (ক) ’’কমিশন’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় নদী রক্ষা কমিশন; (খ) ’’চেয়ারম্যান’’ অর্থ কমিশনের চেয়ারম্যান এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী সদস্যও ইহার অন্তর্ভুক্ত হইবেন; (গ) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঘ) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং (ঙ) ’’সদস্য’’ অর্থ কমিশনের সদস্য এবং চেয়ারম্যানও ইহার অন্তর্ভুক্ত হইবেন।