৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিলের একটি উপদেষ্টা পরিষদ থাকিবে এবং নিম্নবর্ণিত উপদেষ্টাগণের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হইবে, যথা :- (ক) প্রধানমন্ত্রী, যিনি কাউন্সিলের প্রধান উপদেষ্টাও হইবেন; (খ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী; (গ) প্রধান উপদেষ্টা কর্তৃক মুক্তিযুদ্ধের ফোর্স কমান্ডার, সেক্টর কমান্ডার, সাব-সেক্টর কমান্ডার অথবা উল্লিখিত কমান্ডসমূহের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মকাণ্ডের সহিত সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্য হইতে মনোনীত ৫ (পাঁচ) জন; এবং (ঘ) সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। (২) উপ-ধারা…