২১। (১) কাউন্সিলের একটি তহবিল থাকিবে যাহা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তহবিল নামে অভিহিত হইবে এবং তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:— (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান, সাহায্য ও মঞ্জুরি; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কাউন্সিল কর্তৃক গৃহীত ঋণ; (গ) কাউন্সিলের নিজস্ব আয়; (ঘ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) কোনো বিদেশি সরকার, সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; এবং (চ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলে জমাকৃত অর্থ কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং হিসাবটি সরকারি বিধি মোতাবেক পরিচালিত হইবে।…