২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘উপদেষ্টা পরিষদ’ অর্থ ধারা ৯ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (২) ‘কল্যাণ ট্রাস্ট আইন’ অর্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ (২০১৮ সনের ৫১ নং আইন); (৩) ‘কাউন্সিল’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা); (৪) ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’ অর্থ স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের কারণে বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম বা বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা; (৫) ‘চেয়ারম্যান’ অর্থ কাউন্সিলের চেয়ারম্যান; (৬) ‘নিবন্ধক’ অর্থ ধারা ১৩ এ উল্লিখিত নিবন্ধক; (৭) ‘মুক্তিযোদ্ধা পরিবার’ অর্থ কোনো…