৯৷ (১) এই আইন বা বিধিতে ভিন্নরূপ বিধান না থাকিলে কাউন্সিলের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের উপর ন্যস্ত থাকিবে এবং এই আইন ও তদধীন প্রণীত বিধি ও প্রবিধান অনুযায়ী চেয়ারম্যান কর্তৃক অথবা তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কাউন্সিলের অন্য কোন সদস্য বা কর্মকর্তা কর্তৃক প্রযুক্ত হইবে৷ (২) সরকার, কাউন্সিলের যে কোন রেকর্ড, নথি এবং অন্যান্য কাগজাদি তলব ও অবলোকন করিতে পারিবে এবং কাউন্সিলের কার্যাবলী সম্পাদন, পরিচালনা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করিতে পারিবে৷ (৩) কাউন্সিল, সরকারের পূর্বানুমোদনক্রমে, উহার যে কোন স্থাবর সম্পত্তি বিক্রয় বা অন্য কোন ভাবে হস্তান্তর করিতে পারিবে৷ (৪)…