৮৷ (১) এই ধারায় অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, কাউন্সিলের সভার কার্যপদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে৷ (২) চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে সভা অনুষ্ঠিত হইবে এবং চেয়ারম্যানের সম্মতিক্রমে মহাপরিচালক এইরূপ সভা আহ্বান করিবেন: তবে শর্ত থাকে যে, প্রতি দুই মাসে কাউন্সিলের অন্ততঃ একটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) চেয়ারম্যানসহ তিন জন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম গঠিত হইবে৷ (৪) উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে এবং ভোটে সমতার ক্ষেত্রে চেয়ারম্যানের দ্বিতীয় ও নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷ (৫) শুধুমাত্র কোন সদস্যপদে শূন্যতা বা কাউন্সিল গঠনে ত্রুটি থাকিবার কারণে…