২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “উপদেষ্টা পরিষদ” অর্থ ধারা ৫ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (খ) “কাউন্সিল” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল; (গ) “চেয়ারম্যান” অর্থ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান; (ঘ) “নিবন্ধীকরণ” অর্থ এই আইনের অধীন নিবন্ধীকরণ; (ঙ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (চ) “প্রধান উপদেষ্টা” অর্থ বাংলাদেশের প্রধানমন্ত্রী; (ছ) “ব্যক্তি” অর্থে সংঘ, সমিতি, সংগঠন এবং কোম্পানীও অন্তর্ভুক্ত; (জ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঝ) “মহাপরিচালক” অর্থ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক; (ঞ)…