১৭৷ ধারা ১৫ ও ১৬ এর অধীন- (ক) মহাপরিচালক নিযুক্ত না হওয়া পর্যন্ত, সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পর্যায়ের যে কোন কর্মকর্তাকে তাঁহার দায়িত্বের অতিরিক্ত কাউন্সিলের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে নিয়োগ করিতে পারিবে; (খ) অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিযুক্ত না হওয়া পর্যন্ত, সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হইতে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীদেরকে তাঁহাদের দায়িত্বের অতিরিক্ত সমপর্যায়ের পদে পদায়ন করিতে পারিবে৷