১৪৷ (১) কোন ব্যক্তি ধারা ১২ এর উপ-ধারা (২) এ প্রদত্ত স্থগিতাদেশ এবং ধারা ১৩ এর উপ-ধারা (২) এ প্রদত্ত বাতিল আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত আদেশের বিরুদ্ধে উক্তরূপ আদেশ প্রদানের পরবর্তী ত্রিশ দিনের মধ্যে সরকারের নিকট আপীল করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এ দায়েরকৃত আপীল শুনানীর ত্রিশ দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত প্রদান করিবে এবং সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে৷