১৩৷ (১) এই আইন, তদধীন প্রণীত বিধি বা নীতিমালা বা প্রদত্ত কোন নির্দেশ যথাযথভাবে পালিত হয় কি না তাহা নিশ্চিত করিবার উদ্দেশ্যে মহাপরিচালক বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা সাত দিনের নোটিশ প্রদান করিয়া কোন নিবন্ধিত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সংগঠনের স্থান, কার্যালয়, স্থাবর-অস্থাবর সম্পদ, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ ইত্যাদি সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করিতে পারিবেন এবং তাহার বিবেচনায় আনুষংগিক অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করিয়া সাত দিনের মধ্যে কাউন্সিলের নিকট একটি প্রতিবেদন দাখিল করিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনাক্রমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা…